আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা

আমার দেশ অনলাইন

কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অর্থাৎ মূলত তিনি বর্তমান দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে সকলের কাছ থেকে বিদায় নিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথগ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ।

গত বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে ২১২টি আসনে বিজয়ী হয়ে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন