আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪ মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব

স্টাফ রিপোর্টার

৪ মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব

চার মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিতে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগ, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৪টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাদেরকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার (গ্রেড-৬) আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন