শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদের আগে বেশিরভাগ শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যাপারে সরকার আশাবাদী।
ইতোমধ্যে বেশকিছু কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়ে গেছেন, বাকিরাও কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন।
শনিবার বিকেলে শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সরকার সবধরনের সহযোগিতা করবে। আমরা আশাবাদী- এবার শ্রমিকরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।
মন্ত্রী আরও জানান, মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেই দেশের আইন অনুযায়ী যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে নিয়ে আসা হবে। তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হবে।
তিনি বলেন, সরকার ওয়জ ওনার্সের রুৱস অনুযায়ী সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরকারের তিনটি মন্ত্রণালয় সার্বক্ষণিক খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

