খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ বাড়াতে হবে। নিরাপত্তা নিশ্চিতে এর সাথে সম্পর্কিত সকল ইস্যুতে সামগ্রিকভাবে জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ ‘কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫ এ ‘খাদ্যের বাজার, সরবরাহ ও দেশজ সক্ষমতা’ শীর্ষক তৃতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্যের সব খাতে তথ্যের সঠিকতা না থাকায় সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে। গত সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন হয়েছে। এই অবস্থার উত্তরনে প্রাতিষ্ঠানিক ও সরকারের অঙ্গগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি।
তিনি আরও বলেন, সামগ্রিকভাবে ব্যয়ের যে মহোৎসব তৈরি হয়েছিল, তার দায় নাগরিকদের ওপর বোঝা হিসেবে দেখা দিয়েছে। রাতারাতি এসব পরিবর্তন সম্ভব নয় তবে সেসব উন্নয়নে কাজ চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার নীতিসমূহের সমন্বয় দরকার। এজন্য সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, মাহে রমজানে দ্রব্যমূল্যের স্থিতিশীলতায় যেসব কাজ করা হয়েছিল। সম্ভাব্য সব ধরনের কাজ পুনরায় করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

