ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ সম্পন্ন হয়।

আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক, শিক্ষার্থী, ডাকসু ও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।

সাদিকের স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...