আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন ও গণভোট: সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকবে

আমার দেশ অনলাইন

নির্বাচন ও গণভোট: সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তার জন্য সীমান্তের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাতে দেশের ভেতরে প্রবেশ করতে না পারে এবং যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে এমন কোন ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাতে নির্বাচনকালীন সময়ে দেশত্যাগ করতে না পারে সে জন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, নৌপরিবহন সচিব, পররাষ্ট্র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন শান্তিপূর্ণ করতে এবং সব ধরনের নাশকতা এড়াতে জরুরি ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন