পণ্যবাহী জাহাজে নজরদারি করছে কোস্টগার্ড

পণ্যবাহী জাহাজে নজরদারি করছে কোস্টগার্ড

বাজারকে অস্থিতিশীল করতে একদল অসাধু ব্যবসায়ী বাল্কহেড এবং লাইটার জাহাজে ভাসমান গুদামে নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্যদ্রব্য এবং ভোজ্যতেল মজুদ করছে বলে অভিযোগ রয়েছে। এই সব পণ্যবাহী জাহাজগুলোতে বিশেষ করে ঢাকা-চাঁদপুর রুটের পয়েন্টে নজরদারি শুরু করেছে কোস্ট গার্ড।

সোমবার সকালে চাঁদপুর স্টেশন পরিদর্শনকালে কোস্টগার্ড ঢাকা জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার তকিউল আহসান জানান, বাজারে অস্থিতিশীলতা তৈরির জন্য কেউ যাতে ভাসমান গুদামে খাদ্য মজুদ না করে তা নিশ্চিত করার জন্য আমরা লাইটার জাহাজগুলিতে ক্রমাগত নজরদারি এবং টহল দিচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কোস্টগার্ড ঢাকা-চাঁদপুর-বরিশাল রুটে নজরদারি বাড়িয়েছে। লাইটার এবং বাল্কহেড জাহাজ পরিদর্শনের পাশাপাশি, তারা ঈদের আগে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তাও নিশ্চিত করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য রমজান ও ঈদের সময় একটি বিশেষ টহল ব্যবস্থা চালু করা হয়েছে। কোস্টগার্ড এই জাহাজগুলিকে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছাতে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন