পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারাদেশে এক দিনে মোট ১ হাজার ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭১ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন।
বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ জনকে গ্রেপ্তার করেছেন। এ সময় একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল, একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ সদর দপ্তর আরো জানায়, সারাদেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

