ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বিজ্ঞাপন

রোববার (২৮ জুন) মহান জাতীয় সংসদে ভূমিমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডোমইয়াং মেটা কোম্পানি’র একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও এর ডিজিটালাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের একটি অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। এর ফলে ভূমি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে গেছে।’

বৈঠকে ডোমইয়াং মেটার প্রতিনিধিরা জানান, ভূমি মন্ত্রণালয়ের কৌশলগত ডিজিটাল রূপান্তর নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা কাজ করতে আগ্রহী। স্থানীয় প্রতিষ্ঠান ‘ঢাকা মেটা’র সহযোগিতায় ডিআরএস (ভূমি রেকর্ড ও জরিপ) সংক্রান্ত কার্যক্রম ত্রুটিহীনভাবে বাস্তবায়ন, পরিচালনা ও সম্পন্ন করার সক্ষমতা তাদের রয়েছে।

সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে এ প্রকল্পে সর্বোত্তম ফলাফল অর্জনের ব্যাপারেও প্রতিনিধিদল মন্ত্রীকে আশ্বস্ত করেন এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...