আমার দেশে সংবাদ প্রকাশের পর

অবশেষ আবহাওয়া দপ্তর থেকে সরলো হাসিনার ছবি ও মুজিব বন্দনা

অবশেষ আবহাওয়া দপ্তর থেকে সরলো হাসিনার ছবি ও মুজিব বন্দনা

অবশেষে রাষ্ট্রীয় সংস্থা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে স্বৈরাচার পলাতক শেখ হাসিনার ছবি ও মুজিব বন্দনা সরানো হয়েছে।

শনিবার দুপুরে সংস্থাটির ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, অধিদপ্তরীয় অর্জন শিরোনামের এই আইকনটিই মুছে ফেলা হয়েছে। সেইসঙ্গে সরিয়ে নেওয়া হয়েছে স্বৈরাচার পলাতক শেখ হাসিনার ছবি ও মুজিব বন্দনার যাবতীয় তথ্য।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার ‘আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে হাসিনার ছবি ও মুজিব বন্দনা’ শিরোনামে আমার দেশে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত ওই সংবাদে বলা হয়- ১৭ জুলাই রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাষ্ট্রীয় সংস্থা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দুটি ছবি ঝুলছে। হাসিনার ছবির নিচে লেখা ‘মাননীয় প্রধানমন্ত্রী’।

ওয়েবসাইটের অধিপ্তরীয় অর্জন শিরোনামের এই আইকনে ঢুকলে ‘বিগত ১২ বছরে আবহাওয়া অধিদপ্তরের অর্জন’ নিবন্ধের পঞ্চম পৃষ্ঠায় লিখা আছে—‘মাননীয় প্রধানমমন্ত্রী শেখ হাসিনা ডব্লিউএমও কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।’ লেখার নিচে হাসিনার ছবি ঝুলছে। ছবির ক্যাপশনে লেখা আছে— চিত্র: ডব্লিউএমও কংগ্রেসে মাননীয় প্রধানমন্ত্রীর যোগদান।

এরপরের পৃষ্ঠায় জলবায়ু সংক্রান্ত একটি পোস্টারেও রয়েছে হাসিনার ছবি। সেখানে লেখা রয়েছে—মাননীয় প্রধানমমন্ত্রী শেখ হাসিনা বিগত ১১ মে ২০১১ তারিখে বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।

এখানেই শেষ নয়, নিবন্ধের ১১তম পাতায় মুজিব বন্দনাও রয়েছে। সেখানে উল্লেখ রয়েছে মুজিববর্ষ নিয়ে আয়োজিত নানা অনুষ্ঠানের কথা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন