জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এনআইডিসহ ইসির সব সেবা বন্ধ রেখে তারা মানববন্ধনে যোগ দেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্ট্যান্ড ফর এনআইডি শিরোনামে মানববন্ধন করে তারা।
এতে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এ সেবা ইসি থেকে সরিয়ে নিলে নির্বাচন বাধাগ্রস্ত হবে।
নেতারা আরও বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিল করা না হলে, বুধবার অর্ধদিবস কর্মবিরতিতে যাবে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন আপসহীন বলেও জানান তারা।
এদিকে এনআইডি ইসির অধীনে রাখতে প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

