আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন সম্পাদক আরিফুজ্জামান

স্পোর্টস রিপোর্টার

ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন সম্পাদক আরিফুজ্জামান

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি ইউএনবির বিশেষ প্রতিনিধি একেএম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান মামুন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

ডিকাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে এটিএন নিউজের আশিকুর রহমান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টেলিভিশনের রুবায়েত হাসান, দপ্তর সম্পাদক পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের খুররম জামান, আমার দেশ-এর বশীর আহমেদ, মানবজমিনের মিজানুর রহমান, ভিউজ বাংলাদেশের রাশেদ মেহেদি ও বাসসের মো. তানজিম আনোয়ার নির্বাচিত হন।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন