চট্টগ্রামের হালিশহরে অগ্নিকাণ্ডে একটি ফলের ক্যারেট রাখা গুদাম ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সন্ধ্যা ৭টার দিকে হালিশহরের মুন্সিপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানায়, ৭ তলা আবাসিক ভবনের নিচতলার পুরো ফ্লোর গুদাম হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে সেখানে ফলের প্লাস্টিকের ক্যারেটের মজুদ ছিল। সন্ধ্যা ৭টার দিকে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্লাস্টিকের মজুদ থাকায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ভবনটির ওপরের বাসিন্দারা আটকা পড়ে। গুদামে বিপুল পরিমাণ প্লাস্টিক পণ্য থাকায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো গুদাম পুড়ে ভস্মীভূত হয়েছে।
তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানায়নি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা জানান গুদামের পাশের রাস্তায় শিশুরা আতশবাজি পোড়াচ্ছিল। সেখান থেকেই বারুদের ফুলকি গুদামে ঢুকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

