অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মাদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ৩০ জুনের পরে যাবে না জাতীয় নির্বাচন।
বিজ্ঞাপন
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পর তিনি এ কথা বলেন।
প্রেস সচিব আরও বলেন, শিগগিরই জুলাই সনদ গৃহীত হবে বলে প্রধান উপদেষ্টা আশাবাদী।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদল। বিকেল ৪টার পর থেকে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এই বৈঠকে বিএনপি-জামায়াতসহ ২৮টি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

