ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অষ্টম দিনের মতো নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ৫৪ মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ দলের শীর্ষস্থানীয় নারী নেত্রীরা।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে অবস্থিত সংরক্ষিত নারী আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনের কার্যালয় থেকে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কমিশন থেকে প্রাপ্ত মনোনয়ন গ্রহণকারীর তালিকা অনুযায়ী আট দিনে মোট ৩৭৫ জন নারী প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এন্ট্রিকৃত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের মধ্যে ৩৭৩ জনই বিএনপির নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এছাড়া তালিকায় বাংলাদেশ খেলাফতে মজলিসের একমাত্র মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাহবুবা হাকিম রয়েছেন।
অন্যদিকে গতকাল জামায়াত ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ১৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও সেটি এককভাবে এন্ট্রি হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
অষ্টম দিনের তালিকা থেকে প্রাপ্ত বিএনপির অন্যান্য সদস্যরা হলেন- মোছা. বর্ষা হিততুনা, নাসিমা আক্তার, নিপা, রাশিদা খাতুন, মোছা. দিলরুবা পারভীন, নোমিতা সুলতানা, ড. জেসমিন আরা খাতুন, খালেদা খানম, শারমিন সুলতানা, রাইকা রিপা ওয়ালী খান, দিল আফরোজ সুলতানা চৌধুরী, নাজনীন মাহমুদ, সাবিনা পারভীন, সামছুন নাহার ভূঁইয়া, মোছা. আয়মনা বেগম, হাবিবা চৌধুরী, রাশেদা ওয়াহিদ মুক্তা, রুনা গাজী, লায়লা বেগম, এড. ইসমত আরা সুলতানা, সাকিনা বেগম, আইনুন নাহার, মোসা. আছমা, মোছাঃ মেহেরুন নেছা, শাহরিয়া সারমিন, মোছা. মর্জিয়া জান্নাতি (নুপা), রাফিজা আলম লাকী, মাহবুবা খাতুন লিজা, নাঈমা খন্দকার, এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী, নাছিমা আক্তার, পূর্ণিমা ইসলাম, মোসাঃ ফরিদা ইয়াসমিন, জান্নাতুল নওরিন উর্মি, সুরাইয়া বেগম, লিপিকা সরকার, সেলিমা রহমান, ফারজানা ইয়াসমিন (রুমা), রায়হানা আক্তার রিনা, ফারহানা জাহান নিপা, তানজিয়া আফরিন, শারমিন সুলতানা রুমা, নাহিদা খন্দকার, চন্দ্রা চাকমা, মিলিমা ইসলাম নাহিদ ইব্রাহিম, নাসরিন রহমান পপি, সালেহা আক্তার, রফিকা আফরোজ, , এডভোকেট রোকসানা বেগম শাহানাজ, খাদিজা আক্তার শীলা, সোহেলী সুলতানা মারিয়াম চৌধুরী।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

