খালিদ মাহমুদ চৌধুরীর নামে দুদকের মামলা

খালিদ মাহমুদ চৌধুরীর নামে দুদকের মামলা

প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১৩ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য দিনাজপুর -২ আসন ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে অভিযোগ আনা হয়েছে।

সোমবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

খালিদ মাহমুদ চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করেন।

সম্মেলনে তিনি বলেন, দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন।

এছাড়া তার নিজ নামে ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবে মোট ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন