আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ
কে এম নাজমুল হক। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ পেয়েছেন কে এম নাজমুল হক। তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কে এম নাজমুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন