ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ‘ঘরের চাবি’ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ‘ঘরের চাবি’ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে ভার্চুয়ালি ফেনীতে ১১০টি ঘরের চাবি হস্তান্তর করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো.ইউনুস।

বিজ্ঞাপন

বুধবার জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উপকারভোগী শহিদুলের বাড়িতে এ উপলক্ষ্যে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার ১০১ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মো.মাহবুবুর রহমান সিদ্দিকী, ফেনী ক্যাম্পের সিও লে. কর্নেল ফাহিম মোনায়েম, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত গৃহহীন পরিবারগুলো নতুন ঘর পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন