ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
রোববার এক শোকবার্তায় ড. ইউনূস জানান, ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনৈতিক ও আইনি ইতিহাসে একজন অসামান্য ব্যক্তিত্ব। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেন।
তিনি ছিলেন সংসদীয় গণতন্ত্রের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে এবং সংসদীয় রীতিনীতি ও আন্তর্জাতিক আইন বিষয়ে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

