৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আজ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ পরীক্ষা রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই বিশেষ বিসিএসে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞাপন

পিএসসি সূত্রে জানা গেছে, মোট ৩ হাজার চিকিৎসকের মধ্যে ২ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেয়া হবে।

পিএসসির নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পর কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো কালি ব্যবহারযোগ্য বলপেন সঙ্গে আনার অনুমতি রয়েছে। নিষিদ্ধ কোনো সামগ্রী সঙ্গে আনলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন