দ. আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর শোক

দ. আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর শোক
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, এ দুর্ঘটনায় নিহতদের লাশ দ্রুততম সময়ে দেশে আনয়ন ও তাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় শোক বার্তায় তিনি আরো বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিদেশের মাটিতে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের প্রাণহানি সমগ্র জাতির জন্য গভীর বেদনার। এ দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসাথে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

বিজ্ঞাপন

এর আগে গত সোমবার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি নিহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জের ফতুল্লার ও একজন মুন্সিগঞ্জ সদর উপজেলার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন