ভারী অস্ত্র থাকবে শুধু এপিবিএনের কাছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারী অস্ত্র থাকবে শুধু এপিবিএনের কাছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকবে, ভারী মরণাস্ত্র থাকবে না। এপিবিএনের কাছে ভারী অস্ত্র থাকবে।

বিজ্ঞাপন

শনিবার সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন এর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১১ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন