দল ও মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে: গণপূর্ত উপদেষ্টা

দল ও মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে: গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দল ও মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তা প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে।

বিজ্ঞাপন

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে এ কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এক বছর আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তা সামনে রেখে বিচার, সংস্কারের ও নির্বাচন মাধ্যমে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে দুর্বলতা দেখাবে না। খুবই দ্রুত বিচার দৃশ্যমান হবে সংস্কার এগিয়ে যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব ও অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের নকশাকার মো. রাঈদ হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন