শিশু শ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর: ড. এম সাখাওয়াত

স্টাফ রিপোর্টার

শিশু শ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর: ড. এম সাখাওয়াত

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল সেক্টরে শিশু শ্রম নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর।

বুধবার রাজধানীর শ্রম ভবনে ‘জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ’-এর ১২তম সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

শ্রম উপদেষ্টা বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানো দেখা যায়। গ্রাম-গঞ্জে ও ইটভাটাসহ বিভিন্ন সেক্টরে শিশু শ্রম বেশি পরিলক্ষিত হয়। যা কখনো কাম্য নয়।

এ অবস্থার পরিবর্তনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে ড. এম সাখাওয়াত বলেন, শিশুশ্রম কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল সংস্থা ও সংগঠনকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করা প্রয়োজন।

উপদেষ্টা আরও বলেন, শিশু শ্রম নিরসনে কর্মশালা আয়োজন করে কমিটির কার্যপরিধি চূড়ান্ত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন