রাষ্ট্রপতির প্রটোকল এখন সংসদ ভবন এলাকায়

রাষ্ট্রপতির প্রটোকল এখন সংসদ ভবন এলাকায়
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। শুক্রবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

এদিকে, বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় সরেজমিনে দেখা যায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি সরকারি গাড়ি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি প্রটোকল গাড়ি অবস্থান করছে। বিকেল ৪টা ২৬ মিনিটে গাড়িগুলো সংসদ ভবন এলাকায় দেখা যায়, যা দায়িত্ব হস্তান্তর-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তুতির ইঙ্গিত দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন