ঢাকা-দিল্লি উত্তেজনা

বাংলাদেশ সীমান্তের নদীতে নিরাপত্তা বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ সীমান্তের নদীতে নিরাপত্তা বাড়ালো ভারত

সীমান্তবর্তী প্রধান নদীগুলিতে নিরাপত্তা বাড়িয়েছে পাশ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দেশটি ৪ হাজার কিলোমিটার সীমান্তেই নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী অঞ্চলগুলোতে। ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) পূর্ব কমান্ডের অধীনে সুন্দরবন এবং অন্যান্য প্রধান নদী অঞ্চলে নতুন ভাসমান সীমান্ত ফাঁড়ি স্থাপন করেছে। খবর দ্য ডেইলি গার্ডিয়ানের

এই ভাসমান ফাঁড়িগুলো বিএসএফের জলসীমা শাখার অংশ। ভারতের নিরাপত্তা বাহিনীর মধ্যে রয়ছে নারী কনস্টেবলদের দল একটি বিশেষ দল। তারা সুন্দরবনের মতো চ্যালেঞ্জপূর্ণ এলাকায় এই ফাঁড়িগুলো পরিচালনা এবং টহল দেওয়ার দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

বিএসএফের ধারাবাহিক টহল এবং আরও ভাসমান ফাঁড়ি যোগ করার উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা এবং অনুপ্রবেশ রোধ করা।

বিএসএফের এই শাখাটি বিশেষায়িত নৌযান এবং নজরদারি সরঞ্জাম দিয়ে সজ্জিত। ভাসমান ফাঁড়িগুলো সুন্দরবন এবং অন্যান্য নদীমুখী এলাকার চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: