নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়াসহ পাঁচ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুততম সময়ে জারি করার দাবিতে তারা এ সুপারিশ জানিয়েছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সুপারিশগুলো তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।
বাকি সুপারিশগুলো হলো—সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নি অফিসার হিসেবে নিয়োগ করা; কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্র তৈরির জন্য পদ সৃজন-পদ উন্নীতিকরণ ও প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত জনবল কাঠামো দ্রুত অনুমোদন করা; জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে স্থায়ীভাবে রাখা।
এ ছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সব কর্মকর্তার অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন করা এবং এর প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠনের পদক্ষেপ নেওয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


