তিন এডিশনাল আইজিপিকে বাধ্যতামূলক অবসর

স্পোর্টস রিপোর্টার

তিন এডিশনাল আইজিপিকে বাধ্যতামূলক অবসর

পুলিশের অতিরিক্ত আইজি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার । তারা হলেন- পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম, পুলিশ টেলিকমের প্রধান ওয়াই এম বেলালুর রহমান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি সেলিম মো. জাহাঙ্গীর।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের ১৭ জন এডিশনাল আইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন