দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দেশ পুনর্গঠনে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘এখন আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। হিটলার চলে যাওয়ার পরে জার্মানি দু’ ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু জার্মানি এখন এক হয়ে গেছে। তিনটি বিষয়ে জাতি যদি একমত হতে পারে তাহলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আর সেই তিনটি বিষয় হলো ১. স্বাধীনতা, সার্বভৌমত্ব ২. গণতন্ত্র ৩. অর্থনৈতিক উন্নয়ন।’
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুহাম্মদ মনির, ব্যারিস্টার বেলায়েত হোসেন, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকসহ শতাধিক আইনজীবী ও শুভানুধ্যায়ীরা।
হাসিনা সরকারের ক্রমাগত চাপে ২০১৩ সালের ডিসেম্বরে দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন রাজনীতি এবং আইন অঙ্গনের এই প্রবীণ ব্যক্তি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

