গত ২৪ ঘণ্টায় (একদিনে) সন্দেহজনক হাম রোগে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ দিনে (১৫ মার্চ থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৭০৯ শিশু।
বিজ্ঞাপন
এদের মধ্যে ৫৮৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা আরও বেশি -এ পর্যন্ত ২৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

