আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

আমার দেশ অনলাইন

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

একই দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৪টায় মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। রোববার দুপুরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হয়েছে বঙ্গভবনের দরবার হলে। এ রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে চলেছে। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট এবার ২১২টি আসনে বিজয় অর্জন করেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধীদল হতে চলেছে জামায়াতে ইসলামী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...