রাজধানীর ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভারের প্রেক্ষাগৃহে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে প্রেক্ষাগৃহে পৌঁছান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, সাপ্তাহিক ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সিনেমা দেখতে সেখানে যান এবং তার সঙ্গে তার মেয়ে উপস্থিত ছিলেন।
প্রেক্ষাগৃহে তারা ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেইল মেরি (Project Hail Mary) উপভোগ করেন, যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত। সিনেমাটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়।
এর আগে গুঞ্জন উঠেছিল যে, তারা ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গিয়েছেন। তবে পরে নিশ্চিত হওয়া যায়, তারা আসলে ‘প্রজেক্ট হেইল মেরি’ই দেখেছেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

