নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য গঠনে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ: আলী রীয়াজ

নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য গঠনে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ: আলী রীয়াজ

নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য গঠনের কাজ শেষ করতে জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার জাতীয় সংসদের ঐকমত্য কমিশনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎকারে এলে এ কথা জানান আলী রীয়াজ।

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় মাইকেল মিলার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

তিনি বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। এ ছাড়া ইইউ রাষ্ট্রদূত জাতীয় ঐকমত্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন