জ্ঞান ও প্রযুক্তির সম্মেলনে তরুণদের নিয়ে বেসিসের উদ্যোগ

জ্ঞান ও প্রযুক্তির সম্মেলনে তরুণদের নিয়ে বেসিসের উদ্যোগ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে এবং বেসিস স্টুডেন্টস’ ফোরামের সহযোগিতায় ঢাকার ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেসিস অডিটোরিয়ামে এ সভার আয়োজন করার হয়।

বেসিস স্টুডেন্টস’ ফোরাম প্রতিষ্ঠার পর থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক চর্চার বিকাশে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি চর্চার কার্যক্রম শক্তিশালী করা, নেতৃত্বের বিকাশ, প্রযুক্তিভিত্তিক শিল্প এবং বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা বৃদ্ধি—এসব লক্ষ্য সামনে রেখে ঢাকায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটিগুলোর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে গত বছরের বিভিন্ন ধরনের কার্যক্রম পর্যালোচনা, আন্তঃবিশ্ববিদ্যালয় সমন্বয়, আগামী বছরের পরিকল্পনা এবং বেসিসের অগ্রাধিকারমূলক উদ্যোগসমূহের সঙ্গে শিক্ষার্থী কার্যক্রমের সামঞ্জস্য—এসব বিষয় গুরুত্ব পায়।

এছাড়াও অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্ব এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেন, আমাদের তরুণ সমাজই আগামী দিনের প্রযুক্তি খাতের আসল চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যদি হাতে– কলমে শেখে, শিল্পের চাহিদা বুঝে দক্ষতা গড়ে তোলে, তাহলে বাংলাদেশের আইসিটি খাত আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সহায়ক কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ এবং বেসিস সচিবালয়ের প্রতিনিধিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন