স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা
ছবি: সংগৃহীত

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৬ মে) সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশুর আনা নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে সড়কে যাতে যানজট না হয় সে লক্ষ্যে পরিকল্পনা নেয়া হয়েছে। হাটের সীমানার বাইরে গিয়েও কেউ পশু রাখতে পারবেন না। হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব থাকবে। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন