খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তের শোক

খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তের শোক
ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে।

মঙ্গলবার এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

বিজ্ঞাপন

শোকবার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারাল।

নেতারা বলেন, আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন