আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ এমডির মায়ের ইন্তেকাল

আমার দেশ অনলাইন

আমার দেশ এমডির মায়ের ইন্তেকাল

আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিরোজা মাহমুদের মা হুরুন নাহার রশীদ (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

তিনি সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশীদ খান মুন্নুর স্ত্রী। ইতোপূর্বে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হুরুন নাহার রশীদ।

দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে মারা যান।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতি রেখে যান। তার বড় মেয়ে আফরোজা খানম রিতা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে রয়েছেন। আর ছোট মেয়ে ফিরোজা মাহমুদ আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক।

মরহুমা হুরুন নাহার রশীদের লাশ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে বাদ আসর দাফন করা হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেয়া চাওয়া হয়েছে।

আমার দেশ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন