শান্তিপূর্ণ পরিবেশে চলছে ঢাকা-১৫ আসনে ভোটগ্রহণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল সাড়ে ৭টা থেকে অবাধ ও মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন থেকে এ আসনে কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।
ঢাকা-১৫ আসনের পশ্চিম শেওড়াপাড়ায় অবস্থিত স্কলার কিন্ডার গার্টেন ও স্কুলের ভোটকেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ২০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম মিল্টন। তিনি বলেন, এই কেন্দ্রের ভোটারের সংখ্যা ৩ হাজার ২৬১। দুপুর ১২টা পর্যন্ত ৭৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিনি আরো জানান, এ পর্যন্ত তার কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হয়নি এবং কেউ অভিযোগও করেননি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ আশা করেছিলাম, এখন পর্যন্ত সে পরিবেশেই ভোট হচ্ছে। এই কেন্দ্রের বিএনপি ও জামায়াতের নেতা, কর্মী ও এজেন্টরা জানিয়েছেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই ভোট গ্রহণ চলছে। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
এখানে উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

