ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।
রোববার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক অফিস আদেশে এসব বদলি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার মো. আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে বদলি করা হয়েছে। তাকে ট্রাফিক গুলশান বিভাগের ট্রাফিক মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে লালবাগ বিভাগের কোতোয়ালী জোন থেকে বদলি করা হয়েছে। তাকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম থেকে বদলি করে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই অফিস আদেশে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক গুলশান বিভাগের ট্রাফিক মহাখালী জোনে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশ এতদ্দ্বারা বাতিল করা হলো।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


