রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম শনিবার সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। সকাল ১০টা থেকেই তিনি পার্ক, মাঠ, কোয়ার্টার ও বিভিন্ন স্থাপনার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
রাজউক চেয়ারম্যান বনানী মাঠ, বনানী কোয়ার্টার, বনানী ৬ নম্বর রোড পার্ক, বনানী ব্লক-সি পার্ক, সোয়াট মাঠ (ডি ব্লক, বনানী), বৈশাখী পার্ক (এফ ব্লক), চেয়ারম্যান বাড়ি মাঠ, বনানী লেক রোড-১, গুলশান-২ এর রোড-৫০, গুলশান কেন্দ্রীয় মসজিদ (আজাদ মসজিদ) এবং বাড্ডা কোয়ার্টার পরিদর্শন করেন।
এসময় তিনি পার্ক ও মাঠসমূহের ব্যবস্থাপনা এবং কোয়ার্টারগুলোর অবকাঠামোগত অবস্থা পর্যালোচনা করেন। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।
গুলশান কেন্দ্রীয় মসজিদ (আজাদ মসজিদ) পরিদর্শনের সময় মসজিদের বিভিন্ন স্থাপনা ও নকশা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়াও বিভিন্ন এলাকায় বিদ্যমান অবৈধ স্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি), সদস্য (উন্নয়ন), প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন), প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন), প্রধান নগর পরিকল্পনাবিদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

