বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, যা বললেন তাসনিম জারা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, যা বললেন তাসনিম জারা

ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

সোমবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‘তানসিম জারার সাথে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিলো।’ আরও দাবী করছেন যে ‘জারা চ্যানেল করে বিএনপির সাথে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’

বিজ্ঞাপন

এই দাবীগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। আমি বিএনপি বা অন্য কোন দলের সাথে কখনো এমন কোন আলোচনা করিনি।

যারা এই মিথ্যা ছড়াচ্ছেন তাঁদের কাছে প্রশ্ন করুন: কবে, কোথায়, কার সঙ্গে এই "নেগোসিয়েশন" হলো? কোন নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কিছু কখনো ঘটেনি।

এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...