ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশে ও খেলাফত মজলিস। এ সময় তারা নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যায়।
শুক্রবার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এ বিক্ষোভ মিছিল করে। ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থান নেয় যৌথ বাহিনীর সদস্যরা।
পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুইটি প্রিজন ভ্যান। এছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
এদিকে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুলসংখ্যক সদস্য জ্যাকেট পরে অবস্থান নিয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে। এছাড়া ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরা মসজিদ এলাকায় উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

