রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
yunus-2

এর আগে শুক্রবার স্থানীয় সময় ৯টা ২৫ মিনিট কাতার থেকে রওনা হয়ে ইতালির স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায়) রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন