মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ভারতের মণিপুর রাজ্যে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দূরে বুধবার (২৮ মে) মধ্যরাতে ১টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ২৪) ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন