ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন মিথ্যা: প্রেস উইং

স্টাফ রিপোর্টার

ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন মিথ্যা: প্রেস উইং

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিবার নিয়ে ইন্ডিয়া ডটকমে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে তার প্রেস উইং। শনিবার সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টের এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তাঁর পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত-পরিকল্পিত প্রচারণার অংশ। ড. ইউনূস হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ অনুদান দেননি, যেমনটি ওই প্রতিবেদনে দাবি করা হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনটির দাবির প্রেক্ষিতে বিবৃতিতে বলা হয়, ক্লিনটন পরিবারের সঙ্গে তার বন্ধুত্ব তাঁর মেয়ে মনিকা ইউনূসকে কোনো সুবিধা দেয়নি এবং তিনি কখনোই জো বাইডেনের প্রশাসনে কোনো পদে ছিলেন না। হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ড. ইউনূস লাখ লাখ ডলার ঋণ পেয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত বক্তব্যও মিথ্যা।

এ ছাড়া পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কোনও ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ড. ইউনূসের কোনও ভূমিকা ছিল না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন