শিক্ষার্থীদের ওপর হামলা, জুলাই ঐক্যর নিন্দা

শিক্ষার্থীদের ওপর হামলা, জুলাই ঐক্যর নিন্দা

জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বিনা উস্কানিতে আক্রমণ চালিয়েছে পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই ঐক্য।

শনিবার সংগঠক প্লাবন তারিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণ কোনোভাবেই কাম্য নয়৷ জুলাই ঐক্যের পক্ষ থেকে এ হামলার নিন্দা জানাই। একইসঙ্গে এই হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্য এবং তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

ইউনাইটেড ইউনিভার্সিটির ২৫ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কারের জন্য নতুন বাজার ব্লকেড কর্মসূচিতে একাত্মতা জানাচ্ছে ‘জুলাই ঐক্য’। জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদেরকে টার্গেট করে এ ধরনের অন্যায় সিদ্ধান্তের জন্য ইউনাইটেড ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অবশ্যই সরকারের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

শনিবার দুপুর ২টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে শিক্ষার্থীদের সঙ্গে একত্রে সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক যেকোনো পদক্ষেপের সঙ্গে থাকবে জুলাই ঐক্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন