আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের সনাক্তকরণের নিমিত্ত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির সদস্যরা হলেন:

১। মো. আবুল ইসলাম , অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় — আহ্বায়ক

২। আব্দুল্লাহ আল-মামুন পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা অঞ্চল — সদস্য

৩। এস এম শাহেদ রেজা, পরিচালক (ক্রয় ও সংরক্ষণ), বিআইডব্লিউটিএ — সদস্য

৪। মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (সদরঘাট), নৌপরিবহন অধিদপ্তর—সদস্য

৫। এ কে এম শামসুজ্জোহা, সহকারী পরিচালক (অপারেশন), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা—সদস্য

৬। মো. মেহেদী হাসান, সহকারী সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় — সদস্য সচিব

কমিটিকে আগামী ০৩ ( তিন) কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

এছাড়া, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...