উপসহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়া ৬ কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বুধবার অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।
অধিদপ্তরের সম্মেলন কক্ষে র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক সদ্য পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততার সাথে সুচারুরূপে প্রতিপালনের নির্দেশ দেন।তিনি বলেন, সকল দুর্যোগ-দুর্ঘটনায় সাড়া প্রদানের ক্ষেত্রে জেলা কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জান-মাল রক্ষায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিবেদিতভাবে কাজ করে এই প্রতিষ্ঠান ও সরকারের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এরপর পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের ফুল দিয়ে অভিনন্দন জানান মহাপরিচালক।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন জেলার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

