ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে উভয় পক্ষ সিভিল সার্ভেন্টদের সক্ষমতা বৃদ্ধি এবং ই-গভর্ন্যান্সসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে হাইকমিশনার শিক্ষা, বাণিজ্য ও আইসিটির মতো বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতির বিষয়েও উপদেষ্টাকে অবহিত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

