দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু

দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু

দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজকের বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হবে।

এতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল অংশগ্রহণ করে। যার মধ্যে দুটো হলো জোট।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরো উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন